সংগৃহীত
শিক্ষা

৩ কেন্দ্র সচিব শোকজ

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কারিগরি শিক্ষা বোর্ড উত্তরপত্র টপপার্টসহ প্রেরণ, মিডেল পার্ট ছাড়া প্রেরণ করায় ৩ কেন্দ্র সচিবকে শোকজ করেছে ।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদেরকে এ ব্যাপারে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘দক্ষতা উন্নয়ন সামিট’ অনুষ্ঠিত

রোববার (১৩ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কেপায়েত উল্লাহ এতে সাক্ষ্যর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে আপনার/আপনাদের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, অত্র বোর্ডের ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার উত্তরপত্র টপপার্টসহ প্রেরণ/মিডেল পার্ট ছাড়া প্রেরণ করা হয়েছে। ফলে আপনার/আপনাদের আবহেলা বা অমনোযোগী হওয়ার কারণে শিক্ষার্থীদের চরম ক্ষতি হয়। ১ জন কেন্দ্র সচিবের ক্ষেত্রে এটি সুস্পষ্ট কর্তব্যে অবহেলার শামিল, যা কখনই কাম্য হতে পারে না।

আরও পড়ুন: ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

যেসব কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে:

১) সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ (২৪০০১), সিংড়া, নাটোর। এ কেন্দ্র থেকে মিডেল পার্ট ছাড়া খাতা পাঠানো হয়।
২) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় (৩৩০২৮) পো. রাজগঞ্জ, মনিরামপুর, যশোর। এ কেন্দ্র থেকে মিডেল পার্টের ওপরে সিল প্যাডের কালি লাগানো হয়।
৩) জাকির হোসেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (১৭১৮০), ইছাকুড়ি, রৌমারী, কুড়িগ্রাম। এ কেন্দ্র থেকে টপ পার্টসহ খাতা পাঠানো করা হয়।

এতে আরো বলা হয়, কেন্দ্রে এমন অনিয়ম ও দুর্নীতির কারণে কেন আপনার/আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না এবং কেন আপনার/আপনাদের পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে না, তার জবাব পত্র পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা