সংগৃহীত
শিক্ষা

নির্ধারিত সময়েই পরীক্ষা হবে

জেলা প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই। যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর এতে সকলেই পরীক্ষায় অংশ নিবে।

আরও পড়ুন: পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর পুরানবাজার কলেজের ডাকাতিয়া নদীপাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি জানান, এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এ পরীক্ষায় অংশ নিন। কেননা, দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে তাই যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পর্যায়ক্রমে জাতীয়করণ করবে সরকার

একই সাথে ডেঙ্গু নিয়ে শিক্ষার্থীদের মাঝে আতঙ্কিত না হওয়ারও অনুরোধ জানান তিনি।

বিদেশিরা বিএনপির সাথে আছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, দেশের জন্য রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের জনগণই তার সাথে আছেন।

বিদেশেও আমাদের বন্ধু আছে। আজ জনগণের উপর যাদের আস্থা নেই। তারাই বিদেশিদের উপর নির্ভর করে এমন বক্তব্য দিচ্ছে। কারণ, অনেক আগেই দেশবিরোধী এসব ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে জনগণ।

আরও পড়ুন: ৩ খেলায় অনার্স কোর্স চালু

ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, শিক্ষানুরাগী ডা. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জজকোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ শ্রাবণ ও আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ বাদলসহ অন্যরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা