শিক্ষা

ডেঙ্গুতে আইডিয়ালের ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির আফিয়া জাহিন নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আজও ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আফিয়া বনশ্রী আইডিয়ালের প্রভাতী শাখার ইংরেজি ভার্সনের ছাত্রী ছিল।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর প্রভাতি শাখার (ইংরেজি ভার্সন) সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : রাশিয়ায় অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ২৫

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে তিনি জানান, কয়েকদিন ধরে আফিয়ার জ্বর ছিল। হাসপাতালে নেওয়ার পর টেস্টে ডেঙ্গু পজিটিভ আসে। গতকাল (সোমবার) সন্ধ্যার দিকে নিষ্পাপ মেয়েটা মারা গেছে। তার বাবা-মাকে আল্লাহ এ শোক সহ্য করার ক্ষমতা দিন সেই দোয়া করি।

আফিয়া জাহিনের শ্রেণি শিক্ষক মোহাম্মদ নাইম জানান, মেয়েটা খুব ভালো ছিল। খুব নম্র-ভদ্র ছিল। রাতে ওর মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছে এখনো আমার সামনে ওর নিষ্পাপ চেহারা জ্বলজ্বল করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা