ফাইল ছবি
শিক্ষা

সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: জাতীয়করণের দাবিতে আগামী রোববার (১৬ জুলাই) থেকে সারা দেশে সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়ন দ্রুতই দৃশ্যমান হবে

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিটিএ‘র সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।

এর আগে, গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টার মধ্যে দাবি আদায় না হলে শুক্রবার সকাল থেকে সারা দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ঢাকায় আসবেন বলে আলটিমেটাম দেন।

শিক্ষকরা দাবি, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দিয়ে। পরিতাপের বিষয়, আমরা এমপিওভুক্ত শিক্ষক ১ হাজার টাকা বাড়িভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ, একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে আছে পাহাড়সমান বৈষম্য।

আরও পড়ুন: ২৩ জুলাই এমবিবিএস ক্লাস শুরু

শিক্ষকরা আরও বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে, অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান।

বিটিএ’র সভাপতি বজলুর রহমান মিয়া বলেন, আমরা চার দিন ধরে এখানে অবস্থান করছি। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। দাবি আদায় হলে এক সেকেন্ডও দেরি করব না আমরা। আগামীকাল সকাল থেকে আমাদের সারা দেশের সব শিক্ষক-কর্মচারীরা এখানে অবস্থান করবে। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা