ফাইল ছবি
শিক্ষা

২৩ জুলাই এমবিবিএস ক্লাস শুরু

নিজস্ব প্রতিনিধি: দেশের ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৪ নির্দেশনা

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ জুলাই ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে পূর্ণ নম্বরে এসএসসি

এবার, ৩৭টি সরকারি মেডিক্যালে ভর্তি ৪ হাজার ৩৫০ জন হয়েছেন এবং ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজে মোট ৬ হাজার ১৬৮ জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর।

প্রসঙ্গত, গত ১০ মার্চ অনুষ্ঠিত হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষায় পাস করেছে ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ। গত ১০ জুলাই ক্লাস শুরুর কথা থাকলেও গত ২ জুলাই অনিবার্য কারণে তা স্থগিত করে অধিদপ্তর।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা