ছবি : সংগৃহিত
শিক্ষা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, খুশিতে আনন্দ শোভাযাত্রা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ এর চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ২৩ জুলাই এমবিবিএস ক্লাস শুরু

বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ শোভাযাত্রাটি জেলা পরিষদ বিডিহল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৮৫০ শিক্ষার্থী পেলো ট্যাব

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি জুলফিকার আলী ভুট্টো, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অন্যান্যরা।

আরও পড়ুন: ৪৮ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহার

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা