শিক্ষা

বারান্দায় বসে অফিস করলেন অধ্যক্ষ

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: যোগদান করতে এসে বারান্দায় বসে অফিস করলেন সরকারি ইসলামপুর কলেজের নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

অধ্যক্ষের কক্ষ তালা লাগানো থাকায় তিনি বারান্দায় বসে অফিস করেন। তবে নবাগত অধ্যক্ষের অফিস তালা বন্ধ থাকায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ৬ জুন সরকারি এক প্রজ্ঞাপনে শিক্ষা ক্যাডারের ১৪তম বিসিএস এর নিয়োগ প্রাপ্ত সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদকে সরকারি ইসলামপুর কলেজে সংযুক্ত করা হয়। গত ৮ জুন যথা সময়ে অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ সরকারি ইসলামপুর কলেজে আসলে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক কর্মচারীরা। তবে ওই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

রোববার ১১ জুন অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ কলেজে আসলে অধ্যক্ষের কক্ষ তালা বন্ধ থাকায় বারান্দায় বসে অফিস পরিচালনা করেন তিনি। এসময় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উভয়ের অফিস কক্ষতালা বদ্ধ ছিল।

সরেজমিনে দেখা যায়, অধ্যক্ষ বারান্দায় বসে অফিসিয়ালি কাজ পরিচালনা করছেন। আর শিক্ষক কর্মচারীরা বিভিন্ন স্থানে বসে অলস সময় কাটান।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

জানা যায়, যমুনা- ব্রহ্মপুত্র ভাঙন কবলিত ইসলামপুরের মানুষের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ১৯৭০ সালে ইসলামপুর ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী এ কলেজেটিকে ৮ ই আগস্ট ২০১৮ সালে সরকারি করণ করা হয়।

বর্তমানে কলেজে অনার্সের ১২টি বিভাগ, মাস্টার্সের ৪ টি বিভাগসহ ডিগ্রী, এইচএসসি, কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৮ হাজার শিক্ষার্থী ও ১২৮ জন শিক্ষক ৫৭জন কর্মচারী রয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় বিশ বছর ধরে ঐতিহ্যবাহী কলেজটি চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে । এর আগে সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান সালাউদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি আদালতের নির্দেশে একাধিক বার কলেজে যোগদান করতে এসে বার বার বাঁধা প্রাপ্ত হন। এলাকাবাসীর অভিযোগ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।

ওই কলেজে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজা জানান, আমার এক আত্মীয় অসুস্থ থাকায় আমি কর্মস্থলের বাহিরে ছিল।

এ ব্যাপারে নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমদ বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী অধ্যক্ষ হিসাবে কলেজে যোগদান করেছি। আজ আমি অফিস করতে এসে দেখি অধ্যক্ষের কক্ষের তালা ঝুলছে। স্টাফদের নিকট জানতে পারলাম তালার চাবি না কি হারিয়েছে। তাই আমি বাধ্য হয়েই বারান্দায় বসে অফিসের কার্যক্রম পরিচালনা করছি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে নবাগত অধ্যক্ষ আরও জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্মস্থলে উপস্থিত না থাকায় এবং প্রশাসন ছাড়া অফিস কক্ষের তালা ভেঙে আমি অফিস করতে পারি না।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ কে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা