ছবি: সংগৃহীত
শিক্ষা

প্রশ্নপত্রে সিনেমার সংলাপ

জেলা প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা সিনেমার আলোচিত একটি সংলাপের বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। ঐ প্রশ্নের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন : চিরকুট লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের দ্বিতীয় মিডটার্মের বাংলাদেশ স্টাডিজ পরীক্ষার প্রশ্নে এ সংলাপটি দেওয়া হয়।

প্রশ্নপত্রে বাংলা সিনেমার সংলাপ ‘শয়তান দেহ পাবি, মন পাবি না’-এর আলোকে ভারতীয় উপমহাদেশে ‘ব্রিটিশ হেজিমনি’র বিস্তারিত আলোচনা করতে বলা হয়।

জানা গেছে, বেশিরভাগ শিক্ষার্থী-এর উত্তর দেননি। কারণ তাদের এ বিষয়ে তেমন জ্ঞান ছিল না।

আরও পড়ুন : ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

শিক্ষার্থীরা জানান, প্রশ্নটা দেখার পর পার্শ্ববর্তী সহপাঠীদের কাছে ইঙ্গিতে জিজ্ঞাসা করেছিলাম, উত্তর জানা আছে কিনা। অনেকেই না সূচক জবাব দেন। পরে অন্য প্রশ্নের দিকে এগিয়ে যাই।

তবে এ বিষয়ে সংবাদে নাম না ব্যবহারের অনুরোধ করেন তারা। তাহলে যে শিক্ষক প্রশ্ন করেছেন, তিনি নম্বর কেটে দিতে পারেন বলে শঙ্কা তাদের।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের বিভাগীয় প্রধান হারুন অর রশিদ জানান, কেন এমন প্রশ্ন পরীক্ষায় ব্যবহার করা হয়েছে, এর সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই। এর ব্যাখ্যা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ ভালো বলতে পারবেন।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

প্রশ্নকর্তা মেহেদী হাসান সোহাগ জানান, যেসব শিক্ষার্থী হেজিমনি পড়েছে বিষয়টি সম্পর্কে যারা জানেন। তারা কোনো সমালোচনা করবেন না। কিন্তু যারা জানেন না, তারা সমালোচনা করবেন এটিই স্বাভাবিক।

তার দাবি, ব্রিটিশ রাজা কীভাবে ভারতীয় উপমহাদেশে হেজিমনিকে প্রতিষ্ঠা করেছে, এর সাথে লাইনটি যথার্থ উদাহরণ স্বরূপ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা