ফাইল ছবি
শিক্ষা

প্রশ্ন ফাঁসের গুজব, গ্রেফতার ১

সান নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে হিমেল মুস্তাকিম নামের একজনকে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার।

আরও পড়ুন: ফেইসবুকে পোস্ট করে বিপাকে অধ্যাপক

সোমবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এক প্রতারক ফেসবুকে SSC BATCH 2023 নামের এক গ্রুপে তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আছে বলে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, এসএসসি ২০২৩ এর বাংলা প্রথম পত্রের ১০০% কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে।

আরও পড়ুন: প্রতারক চক্রের ৪ জন গ্রেফতার

পরবর্তীতে হিমেল তার ‘প্রশ্ন /Question All board’ নামের ফেসবুক পেজ বেশকিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য whatsapp গ্রুপে এড হতে প্রতিজনের কাছ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে নেন।

পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে আজ ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা