ফাইল ফটো
শিক্ষা

এসএসসি-সমমান পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার : সারাদেশে আজ নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডর অধিনে একযোগে চলতি ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন : এসএসসি-সমমান পরীক্ষা শুরু

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা ১ম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে হলে ঢুকতে হয়েছে। এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী।

গতবারের তুলনায় নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। দেশের ৩ হাজার ৮১০ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দেশের বাইরে আটটি কেন্দ্র থেকে এবার ৩৭৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন : দেশের অর্থনীতির প্রশংসায় আইএমএফ

করোনা মহামারির আগে সাধারণত ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা শুরু হতো। করোনা ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) এই পরীক্ষাকে ঘিরে ‘জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা’ সংক্রান্ত কমিটির সভায় নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : ইউনিফর্ম পরে আসার নির্দেশ

এতে জানানো হয়, এসএসসি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে।

অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পরে কেন্দ্রে উপস্থিত হলে, তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করে ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে। সে অনুযায়ী কোন সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট নিয়ম অনুযায়ী খুলবেন।

আরও পড়ুন : এসএসসি-সমমান পরীক্ষা শুরু

পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ (পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের পরিদর্শন টিম, বোর্ডের পরিদর্শন টিম, জেলা ও উপজেলা পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য) ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

এই দুই বোর্ডের হিসেবে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অগ্রগতির জানান দিলেও উল্টো চিত্র কারিগরি শিক্ষায়। এসএসসি/দাখিলে (ভোকেশনাল) মোট ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৩৩৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিচ্ছে, সেখানে ছাত্রী সংখ্যা মাত্র ৩০ হাজার ৪৩৩ জন।

আরও পড়ুন : চলছে ইলিশ ধরার প্রস্তুতি

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ১ লাখ ৪১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরপর রাজশাহী বোর্ডে ৯১ হাজার ৫৫৭ জন, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৯১৯ জন, কুমিল্লা বোর্ডে ৫৮ হাজার ৯৮৭ জন, ময়মনসিংহ বোর্ডে ৪২ হাজার ২৪ জন, যশোর বোর্ডে ৩৯ হাজার ৩৮৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৩৪ হাজার ২০ জন, বরিশাল বোর্ডে ২৪ হাজার ১৫৬ জন এবং সিলেট বোর্ডে সবচেয়ে কম ২৩ হাজার ১৯২ জন শিক্ষার্থী।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৭ হাজার ৩২০ জন পরীক্ষার্থী বেড়েছে। নয়টি শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিক বিভাগ থেকে ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আরও পড়ুন : সন্তানের উচিত বাবা-মা'র সেবা করা

মোট ৩ হাজার ৮১০ কেন্দ্রে এবারের পরীক্ষা হচ্ছে। গতবছরের চেয়ে এবার কেন্দ্র বেড়েছে ২০টি। এবার ২৯ হাজার ৭৯৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বসছে। গতবারের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি।

প্রসঙ্গত, এ বছর দেশের বাইরে আটটি কেন্দ্রে এসএসসি ও সমানের পরীক্ষা হচ্ছে। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় পরীক্ষায় অংশ নেবে ৮৯ জন, রিয়াদে ৫১ জন, ত্রিপলিতে ৪ জন, দোহায় ৭৭ জন, আবুধাবীতে ৪১ জন, দুবাইতে ২৭ জন, বাহরাইনে ৬৫ জন, সাহামে (ওমান) ২০ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা