ছবি: সংগৃহীত
শিক্ষা

৪ মাস পর সংশোধনী দিলো এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২২ টি বইয়ে ৪২১ টি ভুল-অসঙ্গতির সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আরও পড়ুন : ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

শুক্রবার (২৮ এপ্রিল) ভুলগুলো সংশোধন করে এনসিটিবির ওয়েবসাইটে সংশোধনী দেওয়া হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে তড়িঘড়ি করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু করেছিল সরকার। এ শিক্ষাক্রমে নানা ভুল, অসঙ্গতি ও বিভ্রান্তিকর তথ্য আসার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলে সংকট নিরসন করবে সরকার

বিতর্কের মুখে শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি চিহ্নিত করে সংশোধন এবং এতে কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ২ টি কমিটি গঠন করে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ পাঠ্যপুস্তক ২ টি প্রত্যাহার করে নেয় এনসিটিবি।

আরও পড়ুন : ঢাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

প্রথমে এ ২ টি পাঠ্যবইয়ের কিছু অধ্যায় সংশোধন করার কথা জানানো হলেও পরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি সবকটি বইয়েরই ভুল-অসঙ্গতির সংশোধনী দেওয়ার সিদ্ধান্ত হয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় বিশেষজ্ঞ কমিটি। নতুন শিক্ষাবর্ষের ৪ মাস পার হওয়ার পর সংশোধনী প্রকাশ করে এনসিটিবি।

আরও পড়ুন : খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, রয়েছে ৬ নির্দেশনা

শিক্ষকরা জানান, এই ৪ মাস এসব ভুল বই পড়াতে পারেননি তারা। এখন সংশোধিত পাঠ্যবই বাকি সময়ে শেষ করতে পারবো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এনসিটিবির সংশোধনীগুলো পর্যালোচনা করে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির ১১ বিষয়ে ২০১ টি ভুলের সংশোধনী দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি সংশোধনী ৭০ টি, আর সবচেয়ে কম বাংলা বইয়ে ৪ টি।

আরও পড়ুন : মাংসের দাম চড়া, সবাই যাচ্ছে মাছ বাজারে

এছাড়া ইংরেজি বইয়ে ৩৫, গণিতে ৫, বিজ্ঞানে ৭, স্বাস্থ্য সুরক্ষায় ৩৬, ডিজিটাল প্রযুক্তিতে ১, জীবন ও জীবিকায় ১৫, শিল্প ও সংস্কৃতিতে ৫, ইসলাম শিক্ষায় ৭ এবং হিন্দু শিক্ষা বইয়ে ১৬ টি সংশোধনী দিয়েছে এনসিটিবি।

অপরদিকে সপ্তম শ্রেণির ১১ বিষয়ে ২২০ টি ভুলের সংশোধনী দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে সবচেয়ে বেশি ৬৫ টি ভুলের সংশোধনী দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এছাড়া বাংলা বইয়ে ২০, ইংরেজিতে ১১, গণিতে ২৩, বিজ্ঞানে ৪, স্বাস্থ্য সুরক্ষায় ২৫, ডিজিটাল প্রযুক্তিতে ৫, জীবন ও জীবিকায় ২৮, ইসলাম শিক্ষায় ৯ এবং হিন্দু শিক্ষা বইয়ে ১২ টি সংশোধনী দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা