ছবি : সংগৃহিত
শিক্ষা
শিক্ষার মান উন্নয়ন

পার্বত্য অঞ্চলে সংকট নিরসন করবে সরকার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির জেলার মানিকছড়ি রানী নিহারি দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পূর্ণমিলনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : ঢাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি,অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

আরও পড়ুন : খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, রয়েছে ৬ নির্দেশনা

প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ভাবে মেধাবীদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনা রয়েছে,এতে দীর্ঘ মেয়াদি শিক্ষক সংকট সমস্যা সমাধান করা সম্ভব।

এ সময় শিক্ষা উপ-মন্ত্রী আরও বলেন, অনুষ্ঠিতব্য পাবলিক পরীক্ষা শেষে পার্বত্য চট্টগ্রামের যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেখানে জরুরী ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সাথে পদায়নকৃত শিক্ষকরা যাতে ইচ্ছা হলে বদলি নিতে না পারেন সে দিকে কঠোর ব্যবস্থা নিবে মন্ত্রণালয় বলে মন্তব্য করেন।

আরও পড়ুন : প্রাথমিকে বদলি কার্যক্রম শেষ

সন্ধ্যায় বিভিন্ন তারকা শিল্পী ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যে দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলার আনন্দ উপভোগ করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা