সংগৃহীত
শিক্ষা

বুটেক্সের নতুন উপাচার্য ড. শাহ্ আলিমুজ্জামান

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান।তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন।

আরও পড়ুন: গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ (১) ধারা অনুযায়ী ড. শাহ্ আলিমুজ্জামান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে ৪ বছরের জন্য নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো-

ক. ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কাল শেষ হওয়ার পূর্বেও তাকে অব্যাহতি দিতে পারবেন।
খ. ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন;
গ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;
ঘ. এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: সেই ১৫ শিক্ষার্থী পরীক্ষায় বসছে!

অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (টেক্সটাইল বিশ্ববিদ্যালয়) থেকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯২ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করেন। একই বছর তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

১৯৯৬ সালে বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর তিনি এমফিল করেন। ২০১৪ সালে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সিন্ডিকেট মেম্বার এবং ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা