শিক্ষা

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল শিক্ষার্থীরা

আদিল হোসেন তপু, ভোলা: ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলা মিলনায়তনের সম্মেলন কক্ষে ভোলা সদর উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবগুলো বিতরণ করা হয়।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো: মহিউদ্দিন. উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, ২০২২ সালে ডিজিটাল জন শুমারীতে সারাদেশে ব্যবহৃত প্রায় ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহন করেন। এর ধারাবাহিকতা ভোলা জেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা