ছবি: সংগৃহীত
শিক্ষা

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো

জেলা প্রতিনিধি : যারা ৭১, ৭৫, ২১ আগস্টের হত্যাকারী কিংবা ২০১৩-১৪ সালের অগ্নিসন্ত্রাসী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

রোববার (২৬ মার্চ) সকালে চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, যারা উন্নয়নের বিরোধী, নারীর অধিকারের বিরোধী, শিশু অধিকারের বিরোধী, প্রতিবন্ধীদের ব্যাপারে যাদের অন্তরে সহমর্মিতা নেই, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘুদের উপর বারবার নির্যাতন চাপিয়ে দেয়, সেইসব অপশক্তিকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা স্বাধীনতা দিবসে প্রত্যয় ব্যক্ত করতে চাই।

আরও পড়ুন : একটি প্রজন্ম ইতিহাস ভুলতে বসেছিল

তিনি আরও বলেন, যে স্বপ্ন নিয়ে, অসম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই বাংলাদেশকে আমরা অবশ্যই বাস্তবায়ন করবো। যে বাংলাদেশকে বঙ্গবন্ধু বলেছিলেন তার স্বপ্নের সোনার বাংলাদেশ আর বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন ২০৪১ সালের মধ্যে এ বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯৬ সালে নিবার্চনে শেখ হাসিনা সরকার গঠন করার পর বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়িয়েছিল, স্বাধীনতার চেতনায় দেশ পরিচালিত হয়েছিল। কিন্তু ২০০১-২০০৮ সালে আবার দেশ উল্টো পথে হেঁটেছে। আবারও স্বাধীনতাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন : প্রতিবন্ধী রিকশাচালকের পাশে তা...

তিনি বলেন, ২০০৮ সালের পর নিবার্চনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জয়ী হওয়ার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে দেশের মানুষ না খেয়ে মরে না। সারাদেশে যত গৃহহীন মানুষ আছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাদের ঘর দিচ্ছেন, যা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা