ছবি: সংগৃহীত
শিক্ষা

দুপুরে বৃত্তির ফল প্রকাশ

সান নিউজ ডেস্ক : আজ প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : ৪.১ মাত্রার ভূমিকম্প আফগানিস্তান

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় চার লাখ ৮৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান- এ ৪ টি বিষয়ে বৃত্তি পরীক্ষা হয়।

আরও পড়ুন : ভোলায় "সেবার ডাক"র মোড়ক উন্মোচন

উপজেলা ও থানা পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যার অনুপাতে কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি এবং ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিতে সাধারণ বৃত্তি বণ্টন করা হয়।

২০১৫ সাল থেকে বৃত্তির সংখ্যা বৃদ্ধির ও অর্থের পরিমাণ বৃদ্ধি করে হয়েছে।

আরও পড়ুন : একুশে বইমেলার পর্দা নামছে

এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালন্টেপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। যা আগে ছিল ২২ হাজার। সাধারণ কোটায় পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা আগে ৩৩ হাজার ছিল।

২০১৫ সাল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের মাসে ৩০০ টাকা করে দেওয়া হয়। যা আগে ছিল ২০০ টাকা করে। সাধারণ বৃত্তি প্রাপ্তদের ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ৪৩৮ প্রাণহানি

২০২৩ সালে মোট ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেওয়া হচ্ছে। বৃত্তিপ্রাপ্তরা ৮ম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি পাবে।

ফল যেভাবে জানা যাবে :

বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd, স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে।

এছাড়া মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে।

আরও পড়ুন : মেসিই হলেন ফিফা বর্ষসেরা

DPEThana/Upazila Code No.Roll Number-Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ই ফল পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা