নাহারিন চৌধুরী
শিক্ষা

টিচিং প্রফেশনটা নিজের জ্ঞানের চর্চা!

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকতা নিঃসন্দেহে মহান পেশা। একজন ছাত্রকে কেবল শিক্ষিতই নয়, বরং ভালো মানুষ করে তোলার গুরু দায়িত্বটাও থাকে শিক্ষকের ওপরেই। তাই একজন শিক্ষককে হতে হয় অনেক বেশি সচেতন, অনেক বেশি ধৈর্যশীল। একজন শিক্ষক হতে হলে আপনাকে বিশেষ কিছু গুণের অধিকারী হতে হবে।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে পর্যাপ্ত চিকিৎসক নেই

তেমনই একজন শিক্ষক শান্ত মারিয়াম ইউনিভার্সিটির নাহারিন চৌধুরী। একান্ত এক সাক্ষাৎকারে নাহারিন চৌধুরী বলেছেন, আমার আসলে টিচিং প্রফেশনটা বেশি দিনের না কিন্তু আমি এটাকে খুবই উপভোগ করছি। আমার অভিজ্ঞতাগুলোকে স্টুডেন্টদের সাথে শেয়ার করছি আর এটা খুবই আনন্দ দেয় আমাকে।

টিচার হিসেবে আপনি এ প্রফেশনটাকে কিভাবে দেখছেন: আসলে টিচিং প্রফেশনটা আমার কাছে নিজের জ্ঞানের চর্চা করা বলে মনে হয়। আর যেটা বললাম, অভিজ্ঞতা শেয়ার করাটাই আমার কাছে শিক্ষকতা।

আপনার স্টুডেন্টরা আপনার কাছ থেকে কি শিখছে বলে মনে করেন?

আরও পড়ুন: আমরা সংঘাত বন্ধের আহ্বান জানাই

তিনি বলেন, ওরা আসলে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট, অলরেডি সবই জানে। আমি যেহেতু ওদের ডাবলিউ এ ডি মোডিউলটা নেই। এখানে আসলে ওরা যা এতদিন শিখছে ওইটার একটা আউটকাম দেয়। মানে সম্পূর্ণ নিজে একটা কালেকশন তৈরী করে। ওরা খুব ক্রিয়েটিভ আমি ওদের গাইডলাইন করে দেই। বাকিটা ওরাই নিজেরাই করে আসলে।

টিচিং এ আপনি বেশ অল্প টাইমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এটার মূল মন্ত্র টা কি?

তিনি বলেন, হাহাহাহা…এটার কোনো মূলমন্ত্র নেই। প্রতিটা শিক্ষক তার সবটুকুন বিলিয়ে দেয় তার স্টুডেন্টদের কাছে। তবে যেহেতু আমি একটি ক্রিয়েটিভ সাবজেক্ট এ পড়াশোনা করা স্টুডেন্ট পড়াচ্ছি এখানে আমাকে প্রতিটা স্টুডেন্টকে আলাদাভাবে ট্রীট করতে হয়। আর আমি এই কাজটা খুব মনোযোগ দিয়ে করি। আর আমার এখনো অনেক কিছু শেখা বাকি।

আপনার এই প্রফেশনে আসার অনুপ্রেরণা কোথা থেকে আসলে এসেছে?

আরও পড়ুন: মেট্রোরেলের কারণে পূর্বাচলে সামান্য ক্ষতি হবে

নাহারিন চৌধুরী বলেন, আমার শিক্ষকরাই আমার অনুপ্রেরণা। আমি আজ যা তা সম্পূন্ন আমার শিক্ষকদের কাছ থেকে শেখা। উনাদের মত আমি কখনোই হতে পারব না। উনারা আমাকে বিশ্বাস করে এই সুযোগটা দিয়েছেন, আমি উনাদের এই সম্মানটুকু রক্ষা করতে চাই।

নিজের ইউনিভার্সিটি'তে নিজে শিক্ষক কেমন লাগে ব্যাপারটা?

তিনি আরও বলেন, খুবই ভালো লাগার একটা অনুভূতি। আমি আজও টিচারের চেয়ারে বসে স্টুডেন্টদের দিকে তাকায় থাকি আর ভাবি আমিও একদিন ওই জায়গাটাতে ছিলাম। এটা কেমন যে একটা অনুভূতি এটা আসলে বুঝানোর ভাষা আমার নেই। আমার ইউনিভার্সিটি আমাকে আজ তৈরি করেছে বিধায় আমি আজ এখানে .

নতুনদের নিয়ে আপনার কি বলার আছে?

নাহারিন বলেন, ওরা আমাদের ফিউচার।ওদেরকে আমরা যত ভালো করে গড়ব , আমাদের দেশ তত সামনে এগোবে। ওরা আমাদের চেয়ে অনেক বেশি ক্রিয়েটিভ, পরিশ্রমী এবং স্মার্ট , আমি ওদের থেকে প্রতিনিয়ত নতুন কিছু না কিছু শিখি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা