শিক্ষা

ছাত্রলীগের ডাকে ক্যাম্পাসে আসেননি ভুক্তভোগী!

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

আরও পড়ুন: নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ

রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ প্রতিবেদন দাখিল করা হয় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এদিকে ছাত্রলীগের তদন্ত কমিটির ডাকে গতকাল ক্যাম্পাসে আসেনি ভুক্তভোগী। নিরাপত্তার শঙ্কায় তিনি ক্যাম্পাসে আসেননি বলে জানিয়েছেন। তবে গতকালই ছাত্রলীগের করা তদন্ত কমিটির প্রতিবেদনের শেষ দিন ছিল।

রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক উপাচার্যের গঠন করা তদন্ত কমিটি রিপোর্ট আজ (২৬ ফেব্রুয়ারি) হাতে পেয়েছি। আজকেই আমরা এটা পাঠিয়ে দেব, কালকের মধ্যে হাইকোর্টে সাবমিট হবে প্রতিবেদনটি। এরপর হাইকোর্ট যে নির্দেশনা দিবে সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

এদিকে ছাত্রলীগের তদন্ত কমিটির আহ্বায়ক মুন্সী কামরুল হাসান অনিক জানান, ফুলপরীর সাক্ষাৎকারের জন্য তাকে ক্যাম্পাসে আসতে বলেছিলাম। তাকে নিরাপত্তা দেয়ার কথাও জানানো হয়েছিলো। কিন্তু তিনি ক্যাম্পাসে আসেননি। তবে আমরা মুঠোফোনে তার সাক্ষাৎকার নিয়েছি। এবং সে তদন্ত প্রতিবেদন ইমেইলে কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। হার্ডকপিও দূত পৌঁছে যাবে।

আরও পড়ুন: ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

এদিকে ভুক্তভোগী ফুলপরীর সাহসিকতা, ন্যায়বিচারের জন্য লড়াইয়ে অদম্য স্পৃহাকে বাংলার বেগম রোকেয়া, সুফিয়া কামালের উত্তরসূরী বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সেই সাথে নির্যাতিত ফুলপরীকে স্যালুট জানিয়ে তাকে যৌন হয়রানি ও র‍্যাগিং বিরোধী আন্দোলনের প্রতীক বলে উল্লেখ করেছেন তিনি। একইসাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি মর্মান্তিক জানিয়ে নিপীড়কের যে দলীয় ক্ষমতার পারিবারিক পরিচয় থাকুক না কেন, ন্যায়বিচারের লড়াইয়ে সব ভেঙে যাবে বলে জানায় সাদ্দাম।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘র‍্যাগিং যৌন হয়রানি বিরোধী পদযাত্রা’ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা