শিক্ষা

টাকা দাবি করলে পুলিশকে জানান

সান নিউজ ডেস্ক : টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোনো কিছুই হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ব্যক্তির এমপিওভুক্তি করা, উচ্চতর স্কেল দেয়া, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়ন ইত্যাদি বিষয়ে সহযোগিতা বা করিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাতে বলেছে অধিদপ্তর।

আরও পড়ুন: মাঠে কাজ করা গৌরবের বিষয়

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এবং প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে- বিভিন্ন প্রকার প্রতারক চক্র বা ব্যক্তি সরাসরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ব্যক্তির এমপিওভুক্তি করা, উচ্চতর স্কেল দেয়া, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়নে সহযোগিতা, এমপিও শিটে নাম, পদবি, জন্ম তারিখ সংশোধন, বকেয়া দেয়া, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স দেয়া ও কর্তনসহ অধিদপ্তরের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে মাদরাসায় ফোন, ই-মেইল, এসএমএস করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসহ বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে।

আরও পড়ুন: খালেদা রাজনীতি করতে পারবেন না

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে বলে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কোনো কাজে টাকা দেওয়ার প্রয়োজন নেই। সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা দিয়ে থাকে অধিদপ্তর। টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোনো কিছুই হওয়ার সুযোগ নেই।

অধিদপ্তরের কার্যক্রম নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়ে থাকে। যে সমস্ত ফোন নম্বর দিয়ে টেলিফোন করে টাকা দাবি করা হয়, সে সমস্ত নম্বরগুলো চিহ্নিতের পর প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে জানাতেও বলা হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা