শিক্ষা

অভিযুক্তরা হাতে-পায়ে ধরে ক্ষমা চেয়েছে

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনার তদন্তে আবারো সাক্ষাৎকার নেয়া হয়েছে ভুক্তভোগী ছাত্রীসহ পাঁচ অভিযুক্তের।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহবায়কের কক্ষে তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরআগে দুপুরে ভুক্তভোগীর সাথে কথা বলেন হল কমিটি ও জেলা প্রশাসকের তদন্ত কমিটি। এ নিয়ে চার বারের মতো বাড়ি (পাবনা) থেকে ক্যাম্পাসে এসেছেন ভুক্তভোগী। এতে তিনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে তার বাবা। তবে অসুস্থ হলেও অভিযুক্তদের বিচারের জন্য যতবার ডাকা হবে ক্যাম্পাসে আসবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

আরও পড়ুন: ১০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ভুক্তভোগী ছাত্রী জানান, আজ অভিযুক্তদের চিনিয়ে দিয়েছি। সেই সাথে ১৩ পৃষ্ঠার স্বাক্ষরিত লিখিত অভিযোগ নেয়া হয়েছে আমার থেকে। সাক্ষাৎকার শেষে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীসহ অন্যানরা হাতে-পায়ে ধরে ক্ষমার প্রার্থনা করেছিলো। তবে তাদের বলেছি, নির্যাতনের সময় আপনারা আমার কথা একটুও ভাবেননি৷ পায়ে ধরে মাফ চাইলেও ফিরে তাকাননি আমার দিকে। এখন সবকিছু প্রশাসনের হাতে। তারা সর্বোচ্চ ব্যবস্থা যেনো নেয় সেটাই আমি চাই।

এ বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাকে একাধিক প্রশ্ন করা হলে তিনি মুখ খুলেননি। কথা বলেননি অভিযুক্ত তাবাসসুমসহ অন্য ছাত্রীরাও।

আরও পড়ুন: বিএনপি একুশের চেতনাবিরোধী

তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, তদন্তে আমরা কাজ করছি। শ্রীগ্রই প্রতিবেদন সামনে আসবে।

এদিকে তদন্তের ডাকে টানা চতুর্থবারের মতো ক্যাম্পাসে এসে ভুক্তভোগী ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ ও দূর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছে তার বাবা। ফলে মেয়েকে নিরাপত্তার সাথে ক্যাম্পাসে রাখার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

এ বিষয়ে ভুক্তভোগীর বাবা আতাউর রহমান বলেন, সেদিনের ঘটনার পর আজকেসহ চারবার ক্যাম্পাসে আসলাম। আমি অনেক গরীব মানুষ৷ প্রতিবারই পাঁচ ছয়শো টাকা করে খরচ হয়। সেই সাথে আসতে অনেকটা সময়ও লাগে আমাদের। এতে মেয়েটা অনেক দূর্বল হয়ে পড়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা দিয়ে তার থাকার ব্যবস্থা করলে ভালো হতো। তবে যত কষ্টই হোক বিচারের জন্য আমাদের যতবার ডাকা হবে আসবো বলে দৃঢকণ্ঠে জানায় বাবা আতাউর।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে ক্যম্পাসে মানববন্ধন করেছে সাদা দল এবং জাতীয়াতাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম। বুধবার দুপুরে অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা