শিক্ষা

ইবি উপাচার্যের কার্যালয়ে তল্লাশি

সান নিউজ ডেস্ক : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কার্যালয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন: শহীদের রক্ত বৃথা যেতে পারে না

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপি এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদের নেতৃত্বে একটি সিকিউরিটি টিম।

তাৎক্ষণিকভাবে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অভিযান পরিচালনাকারী অন্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপাচার্য কার্যালয়ে কোনো ডিভাইস বা অডিও রেকর্ডার আছে কি না তা খুঁজতেই এ অভিযান পরিচালনা করা হয়।

সম্প্রতি দুটি ফেসবুক আইডি থেকে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ কিছু অডিও ক্লিপ ফাঁস হয়। সেখানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের নিয়োগ ও প্রার্থীদের সঙ্গে কথা বলতে শোনা যায়।

এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। সেইসঙ্গে আসন্ন তিনটি নিয়োগ বোর্ড বন্ধ করা হয়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকের কথোপকথন বাইরে যায়। এটা খুবই পরিতাপের এবং বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের।

এদিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান তুলে ধরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন জনসংযোগ অফিসের পরিচালক আমানুর রহমান।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, কথিত নিয়োগ বোর্ড অনুষ্ঠিতই হয়নি। পরীক্ষার কোনো প্রশ্নপত্রই প্রণীত হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাধারণত নিয়োগ বোর্ডের সব সদস্যের উপস্থিতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের ঠিক আগে প্রত্যেক সদস্যের কাছ থেকে ভিন্ন ভিন্ন প্রশ্ন নিয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। সদস্যদের উপস্থিতিতে কম্পিউটারে তা চূড়ান্ত করে সিলগালা অবস্থায় পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে গুলশানে আগুন

তিনি আরও জানান, কথিত নিয়োগ পরীক্ষার বিষয়ে এসবের কিছুই সম্পন্ন হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুুরি কমিশন (ইউজিসি) প্রয়োজনে বিষয়টি খতিয়ে দেখতে পারে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা