ছবি : সংগৃহিত
শিক্ষা
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জিয়েট’র নবীন বরণ-সাংস্কৃতিক অনুষ্ঠান

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি ভিশনকে সামনে রেখে গাইবান্ধায় জিয়েট পলিটেকনিক ইন্সটিটিউট এর নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রেস্ট প্রদান, ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

আরও পড়ুন : ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে উম্মুক্ত বিজ্ঞপ্তি!

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনভর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে গাইবান্ধা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (জিয়েট) এর আয়োজিত অনুষ্ঠানে জিয়েট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ নুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার প্রকৌশলী উপ-পরিচালক শরিফুল ইসলাম ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ আতিকুর রহমান প্রধান, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, সিটি পলিটেকনিক ইন্সটিটিউট এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জিয়েট পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান জহুরুল ইসলাম লিটন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালিদ হোসেন।

আরও পড়ুন : ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সামনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এ অনুষ্ঠানে ৯ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় এবং ১৫টি খেলায় ৩০জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন : শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ল

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা