শিক্ষা

শিক্ষার্থীরা পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি

সান নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী গুগল ওয়ার্কস্পেইস ফর এডুকেশনের আওতায় পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি।

আরও পড়ুন: কঠোর অবস্থানে জেলেনস্কি

প্রাথমিকভাবে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান করা হয়। এছাড়া সারাদেশের অধিভুক্ত কলেজের ৩৮ হাজার ৮১৭ জন শিক্ষক, ২ হাজার ২৪২টি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৪৬ জন কর্মকর্তা-কর্মচারী ও ৭৪ জন শিক্ষককেও অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে ইউনিক অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হবে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠগ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। এরফলে তারা আনলিমিডেট স্টোরেজ পাবে।

তিনি আরও বলেন, এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণে তারা অফিসিয়াল যোগাযোগ যেমন করতে পারবে, একইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণে অনেক বড় সুযোগ পাবে।

এ দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

আরও পড়ুন: বেড়েছে ডিম ও মুরগির দাম

পরিচালক মো. মুমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ প্রমুখ।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা