ছবি : সংগৃহিত
শিক্ষা
নিরাপত্তায় বাড়ি ফিরলেন ভুক্তভোগী

ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে উম্মুক্ত বিজ্ঞপ্তি!

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে উম্মুক্ত বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারও কাছে কোন তথ্য-প্রমাণাদি থাকলে তা লিখিত বা সরাসরি দিতে পারবেন বলে জানানো হয়েছে। সেই সাথে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার রাশিদুজ্জামান টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুলপরি খাতুন ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরার নিকট থেকে প্রাপ্ত দু’টি অভিযোগ পত্র বিবেচনায় এনে এবং গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ব শেখ হাসিনা হলে আনুমানিক রাত ১১ টা থেকে রাত ৩.৩০ মিনিট পর্যন্ত উদ্ভুত পরিস্থিতির বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ল

উক্ত বিষয়ে কারোর নিকট কোনো তথ্য প্রমাণাদি থাকলে তা লিখিত আকারে বা সশরীরে আইন বিভাগের সভাপতি ও আহবায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের অফিসে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টার মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এদিকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির ডাকে ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী ওই ছাত্রী। তদন্তের কাজ শেষে বিকাল সাড়ে ৫টায় ক্যাম্পাসের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। সারাদিন নিরাপত্তার চাদরে রাখা হয়েছিলো তাকে।

আরও পড়ুন : শিক্ষার্থীরা পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি

এবিষয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, তদন্ত কমিটি আমার কাছে বিস্তারিত শুনেছে। কাজ শেষ করে বাসায় এসেছি। প্রয়োজনে আবারও ক্যাম্পাসে যাব। আমাকে যারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা