সংগৃহীত
শিক্ষা

প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেট স্লো রাখার আহ্বান

সান নিউজ ডেস্ক : মেডিক্যাল কলেজে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার আগেরদিন থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ইন্টারনেটের গতি স্লো রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, পরীক্ষাকে ঘিরে আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। পরীক্ষার আগেরদিন আমাদের ইন্টারনেটের স্পিড কমিয়ে দেওয়ার অনুরোধ আমরা রাখব। পাশাপাশি যেসব কোচিং সেন্টার আছে, সেগুলো বন্ধ করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ৫ দিনের সফরে রাষ্ট্রপতি

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পরীক্ষা উপলক্ষে প্রতিটি ভ্যানুকেই আমরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখবো। যাতে সেখানে কোনো ব্যক্তি না ঢুকতে পারে এবং কোনোরকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

আরও পড়ুন : ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

জাহিদ মালেক বলেন, পরীক্ষার কেন্দ্রের আশেপাশে যেসব ফটোকপি মেশিন আছে, সেগুলো যাতে চালু না থাকে এমনকি নতুন করে কেউ স্থাপন না করে সেদিকেও লক্ষ্য রাখা হবে। সার্বিকভাবে বিগত দিনে যেভাবে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিয়েছি, এবছরও তাই করা হবে।

তিনি বলেন, আমাদের যারা পরীক্ষা নেবেন এবং প্রশ্ন তৈরি করবেন, এগুলো খুবই গোপনীয়তা বজায় রেখে কাজটি করা হবে এবং একটি বিশেষ টিম থাকবে, যারা এজন্য দায়িত্বপ্রাপ্ত। তাদের মাধ্যমেই এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, প্রতিবছরই ভর্তির আগে আমরা একটি প্রস্তুতি নিয়ে থাকি। প্রস্তুতির অংশ হিসেবে সবাইকে নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং সেবা বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে থাকেন। এবছর প্রস্তুতি সম্পন্ন করেছি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে জিমেইল সেবায় বিঘ্ন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবছর এমবিবিএস আসন সংখ্যা আছে সরকারি ৪ হাজার ৩৫০টি। বেসরকারি আসন ৬ হাজার ৭৭২টি। মোট ১১ হাজার ১২২টি আসন। বিডিএসের জন্য সরকারি আসন ৫৪৫টি, বেসরকারি ১ হাজার ৪০৫টি। মোট ১ হাজার ৯৫০টি।

এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে সর্বমোট সিট ১৩ হাজার ৭২টি এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র ১৯টি ও ৫৬টি ভেন্যু রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা