শিক্ষা

ক্লাসে ফিরছেন শিক্ষকরা

সান নিউজ ডেস্ক : সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ধানমন্ডি আইডিয়াল কলেজের চলমান সংকট নিরসনে আশ্বাসে দেওয়ায় একাডেমিক কার্যক্রম সচল করার সিদ্ধান্ত নিয়েছে কলেজটির শিক্ষক ও কর্মচারীরা।

আরও পড়ুন: সব সাফল্যের অংশীদার আনসার বাহিনী

শনিবার (১১ ফেব্রুয়ারি) আন্দোলনরত এই কলেজটির শিক্ষক-কর্মচারীরা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ব্যাপক অনিয়ম ও দুর্নীতিকারী গভর্নিং বডির কতিপয় সদস্য ও প্রভাবশালী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ ও কলেজটির গভর্নিং বডি বিলুপ্তির দাবিতে ‘একাডেমিক কার্যক্রম বর্জন' কর্মসূচি গত ৬ ফেব্রুয়ারি থেকে চলমান।

শিক্ষকদের একটি প্রতিনিধিদল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে ধানমন্ডি আইডিয়াল কলেজের সার্বিক অবস্থা ও তাদের যৌক্তিক দাবিগুলো জানান। আরেকটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে কলেজটির বর্তমান সংকট উত্তরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনার পর যৌক্তিক দাবির বাস্তবায়নে মেয়র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেওয়া প্রতিশ্রুতির প্রেক্ষিতে আইডিয়াল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চলমান একাডেমিক কার্যক্রম বৰ্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। রোববার থেকে পূর্ব সময়সূচি অনুযায়ী একাডেমিক কার্যক্রম শুরু করবেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দাবি পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কলেজের অভ্যন্তরে মুক্ত মঞ্চে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

প্রসঙ্গত, ধানমন্ডি আইডিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও কতিপয় সদস্যদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করেন কলেজটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা