সংগৃহীত
সারাদেশ

স্কুল বন্ধ রেখে মন্ত্রীর ছেলের বৌভাতে শিক্ষকরা

সান নিউজ ডেস্ক: কুড়িগ্রামে তিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখেছেন শিক্ষকরা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে। এর মধ্যে, চিলমারী উপজেলার কিছু বিদ্যালয় সকালে খোলা হলেও কিছুক্ষণ পর তা বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: শীতার্তদের পাশে এন.এস.ইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব

রোববার (৮ জানুয়ারি) তিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বৌভাতের দাওয়াতে যান তারা। এমনকি উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও ওই দাওয়াতে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তার বাড়ি রৌমারী উপজেলায়।

রৌমারীতে অবস্থিত প্রতিমন্ত্রীর বাসভবনে তার একমাত্র ছেলে সাফায়েত বিন জাকির সৌরভের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে সব শিক্ষক ও কর্মচারীকে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: জামিন পেলেন সেলিম খান

প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দাওয়াত দেওয়া হয়েছে। শিক্ষকরা দাওয়াতে অংশ নিয়েছেন। এ জন্য রোববার পাঠদান বন্ধ ছিল। বিয়ের উপহার হিসেবে শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ৫০০-১২০০ করে টাকা নেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও বিয়ের দাওয়াতে গেছেন বলে জানান। বিদ্যালয় বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘প্রচণ্ড শীতের কারণে প্রধান শিক্ষকরা তাদের ক্ষমতাবলে ছুটি দিয়েছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এমন পরিস্থিতিতে প্রধান শিক্ষকরা বছরে তিন দিন ছুটি দিতে পারেন।’

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জানতে প্রতিমন্ত্রী জাকির হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

আরও পড়ুন: নোয়াখালীতে ভিপি নূরের বিরুদ্ধে অভিযোগ

উল্লেখ্য, চিলমারী উপজেলায় ৯৩টি, রৌমারীতে ১১৪টি এবং রাজীবপুর উপজেলায় ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা