শিক্ষা

আন্দোলনে উত্তাল আইডিয়াল কলেজ

সান নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রায় ৭০ জন শিক্ষক কলেজটির গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ৫০০

সোমবার (৬ ফেব্রুয়ারি) তারা কলেজটির শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন। এ আন্দোলনে সমর্থন জানাচ্ছেন শিক্ষার্থী ও কর্মচারীরাও।

শিক্ষকরা জানান, গভর্নিং বডি পদত্যাগ না করা পর্যন্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া কলেজের কোনো কার্যক্রমও চলতে দেওয়া হবে না।

জানা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। প্রায় ১৪ বছর ধরে তিনি পরিচালনা করে আসছেন কলেজটি। অন্যসব পদে কিছুটা পরিবর্তন এলেও সভাপতির পদে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে গভর্নিং বডির সভাপতি ও কিছু সদস্য বিভিন্ন অনিয়ম ও বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

এসব ঘটনার জেরে বর্তমান গভর্নিং বডি বাতিল করে নতুন করে গঠন এবং অভিযক্তদের দ্বারা সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জোর দাবি জানান শিক্ষকেরা।

সিএসই বিভাগের প্রভাষক মারুফ নেওয়াজ বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়া না হলে একাডেমিক কার্যক্রম বন্ধের এ কর্মসূচি চলতে থাকবে। সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও সহযোগিতা পাবো বলে আমাদের বিশ্বাস। যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের শুভ বুদ্ধির উদয় হবে এমনটা প্রত্যাশা করি।’

আরও পড়ুন: হিরো আলম নিয়ে মন্তব্য ছিল না

আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, ‘কলেজের দুর্নীতিবাজ কিছু শিক্ষক ও গভর্নিং বডি কলেজটির সুনাম ধ্বংসের পাঁয়তারা করছে। আমাদের থেকে পোশাক বাবদ চার হাজার টাকা নেওয়া হলেও দেওয়া হয় নিম্নমানের পোশাক। এছাড়াও এক বিষয়ে অকৃতকার্য হলেই গুনতে হয় ১ হাজার টাকা, চার বিষয়ে ফেল করলে ১০ হাজার টাকা দিতে হয়। আমরা চাই এমন নিয়ম বন্ধ হোক। শিক্ষার্থীবান্ধব কলেজ হোক।’

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা