ফাইল ফটো
শিক্ষা

আইএমএস মডিউলে তথ্য হালনাগাদের নির্দেশ

সান নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, পদোন্নতি, বদলি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউলে তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন : সিনেট নির্বাচন বর্জন করলেন ড. রব

সোমবার (৩০ জানুয়ারি) মাউশির কলেজ শাখার পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরকৃত এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ) তথ্য ভান্ডার হিসেবে অধিদপ্তরের ওয়েব বেজড এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) এবং এর আওতায় ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউল রয়েছে।

আরও পড়ুন : ৩৬ দশমিক ৪৫ ভাগ বই আসেনি

ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর তথ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, পদোন্নতি, বদলি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে আইএমএস মডিউলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ২০২২ সালের তথ্য হালনাগাদ করা জরুরি।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আইএমএস মডিউলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন : ভুল ধরিয়ে দেবেন কিন্তু মিথ্যাচার নয়

তথ্য হালনাগাদ করার জন্য emis.gov.bd ওয়েবসাইটে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) ইউজার ম্যানুয়ালের সহায়তা নেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত এ তথ্য হালনাগাদ করা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা