শিক্ষা

বাড়ছে একাদশে ভর্তির সময়

সান নিউজ ডেস্ক: ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে নটরডেম

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, উচ্চমাধ্যমিকে তিন ধাপের অনলাইন আবেদনে মনোনীত শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শেষ করার সময়সীমা ছিল ২৬ জানুয়ারি পর্যন্ত। সময় বাড়িয়ে সেটি ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে সারাদেশে প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য নিশ্চয়ন ফি জমা দিয়েছে কিন্ত অনেকে এখনো চূড়ান্ত ধাপে ভর্তি হয়নি। ভর্তির ক্ষেত্রে গত ২৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। সেটি বৃদ্ধি করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হচ্ছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি

তিনি আরও বলেন, ভর্তির জন্য অনলাইন আবেদন করে কলেজ নির্বাচন হলেও কেউ কেউ নিশ্চয়ন করেনি, আবার কেউ কেউ কলেজ পায়নি। তাদের ভর্তির জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চতুর্থ ধাপে আবেদন ও ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে ১ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে এ ধাপের আবেদন ও ফলাফলের দিন সময় জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকের অনলাইন ভর্তির তিনটি ধাপে আবেদন ও নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হয়েছে। তিন ধাপে আবেদন করেও প্রায় ১ লাখ শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হয়নি ফলে তারা রয়েছে ভর্তির বাইরে। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ৩ হাজার। তাদের সুযোগ দিতে চতুর্থ ধাপে আবেদন শুরু হতে যাচ্ছে। জানা গেছে, এ আবেদন শুরু হতে পারে ফেব্রুয়ারির ৩ অথবা ৪ তারিখে ৷

আরও পড়ুন: ছুটিতে আছেন ২৩ শতাংশ শিক্ষক!

এখনো ভর্তি না হওয়া শিক্ষার্থীদের কেউ কেউ কারিগরিতে, কেউ বিদেশে পড়ালেখার জন্য দেশের বাইরে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে। অনেকেই আবার পছন্দসই কলেজ না পেয়ে ভর্তির সুযোগ পেয়েও নিশ্চয়ন করেননি।

এ সংখ্যা সারা দেশে প্রায় ১ লাখের মতো। এদের মধ্যে ২ হাজার ৮০০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছে বলে জানায় বোর্ডের সূত্র।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা