ফাইল ফটো
শিক্ষা

১০৯ শিক্ষার্থী বহিষ্কার!

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, মূল্যবোধবিরোধী আচরণ ও অ্যালকোহল গ্রহণের অভিযোগে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : শিক্ষা হবে আনন্দময়

বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্তদের মধ্যে এক জনকে স্থায়ী ও বাকি ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ছুটিতে আছেন ২৩ শতাংশ শিক্ষক!

বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র জীম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে মধ্যরাতে আইনশৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়।

আরও পড়ুন : খেলার দাবিতে বিশ্ববিদ্যালয়ে তালা

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণসহ নানা কারণে ১০৯ জনকে দুই থেকে চার বছরের শাস্তি দেওয়া হয়েছে।

তাদের মধ্যে জীম নাজমুলকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা