শিক্ষা

খেলার দাবিতে বিশ্ববিদ্যালয়ে তালা

ইবি প্রতিনিধি: আন্তঃবিভাগীয় খেলা চালু ও খেলাধুলা বাবদ শিক্ষার্থীদের দেয়া টাকা কাজে লাগানোসহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। বুধবার (২৫ জানুয়ারি) তাদের এই আন্দোলনে ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুপুর ২টার বাস আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি পেতে চেষ্টা চলছে

খেলোয়াড়দের অন্যন্য দাবিসমূহ হলো- আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার সকল ইভেন্টে দল পাঠাতে হবে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খেলা গুলো চালু রাখতে হবে, বাৎসরিক খেলার সূচি তৈরি করতে হবে এবং খেলাধুলা বাবদ শিক্ষার্থীদের দেয়া টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে আলাদা করে শারীরিক শিক্ষা বিভাগে জমা করতে হবে।

জানা যায়, প্রথমেই সকালে খেলোয়াড়রা তাদের দাবিসমূহের সমাধানে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেলের সাথে আলোচনায় বসেন। তবে আলোচনায় কোন আশ্বাস না পেয়ে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করে তারা।

আরও পড়ুন: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ২

তাদের দাবি, খেলাধুলা বাবদ ১৬০ টাকা করে প্রত্যেক শিক্ষার্থী জমা দিয়ে থাকে। কিন্তু ৩ বছর ধরে আন্তঃবিভাগ কোন খেলার আয়োজন করা করেনি। প্রশাসন আমাদের এই টাকা দিয়ে কি করে তা জানতে চাই? এসময় দাবিসমূহ না মেনে নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেয় তারা।

এদিকে আন্দোলনের প্রায় আধা ঘন্টা পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে প্রশাসনের সাথে আলোচনায় বসার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে খেলোয়াররা।

আরও পড়ুন: জিয়া বাকশালের সদস্য হয়েছিলেন

এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল বলেন, আমরা আন্তঃবিভাগ ক্রিকেট খেলার জন্য ইতোমধ্যে সভাপতিদের নোটিশ দিয়েছি। এছাড়া অন্য দাবিগুলো নিয়ে প্রশাসনের সাথে বসে সিদ্ধান্ত নিব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের সাথে আলোচনা করে শনিবারের মধ্যে বিষয়টি সমাধানে চেষ্টা করবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা