ফাইল ফটো
সারাদেশ
এইচএসসিতে প্রক্সি দিলেন সাদিয়া

ইংরেজিতে ধরা খেলেন ফুপাতো বোন!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরে মঙ্গলবার (এইচএসসি) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে ধরা পড়েছে ফুপাতো বোন। এ ঘটনায় বহিস্কার করা হয়েছে মূল পরীক্ষার্থীকে।

আরও পড়ুন: মৌখিক পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

মঙ্গলবার (২২আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে এসে ফুপাতো বোন সাদিয়া আক্তারকে (২২) হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। ঘটনায় তিনি মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিস্কার করেছেন।

জেসিকা আক্তার মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের রনছ্ হাওলাদার পাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে ও আটক সাদিয়া আক্তার একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি চলছে, আটক ৪

ভারপ্রাপ্ত হল সুপার প্রফেসর ড. মো. নুরুল ইসলাম জানান, শহরের সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিয়া আক্তার হচ্ছেন মূল পরীক্ষার্থী। সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা হচ্ছিলো। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বোরকা পরিহিত এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়।

পরে তার বোরকা খুলে দেখলে প্রবেশ পত্রের ছবির সঙ্গে অমিল পাওয়া যায়। এতে তাকে আটক করা হয়। তার নাম সাদিয়া আক্তার। সে একজন ভুয়া পরীক্ষার্থী। আটক সাদিয়া আক্তারকে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।

আটক সাদিয়া আক্তার জানিয়েছেন মূর পরীক্ষার্থী জেসিয়া আক্তার ও সে সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

আরও পড়ুন: নির্যাতনকারীরা আজীবনের জন্য বহিষ্কার

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আটককৃত জানান মামাতো বোন অসুস্থ থাকায় তিনি পরীক্ষা দিতে আসেন। দুই পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে, পরবর্তী ব্যবস্হা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা