সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে দোকানে আগুন

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯টি দোকান পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৭ মে) সকালে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফেনীতে ভবনে আগুন

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদের জুতার দোকান থেকে ১ম আগুনের সূত্রপাত হয়। এই সময় আগুন আশেপাশে বেশ কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই আগুনে পুড়ে যায় ৯টি দোকান।

আরও পড়ুন: বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্যামল শীল জানান, কয়েকদিন আগে দোকানে ৩ লক্ষ টাকার মাল তুলেছি। তাছাড়াও দোকানে আরও অনেক টাকার মালামাল ছিল। আগুনে ফলে আমার সব মাল পুড়ে গেছে। এখন আমি সরকারের কাছ থেকে সাহায্য চাই।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে দু’টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এর পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুনে পাচঁটি দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে। এ ছাড়া আরও চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরও পড়ুন: পাবনায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা