শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

ভুল ধরিয়ে দেবেন কিন্তু মিথ্যাচার নয়

সান নিউজ ডেস্ক: শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্মার্ট নাগরিক গড়তে হলে প্রয়োজন স্মার্ট শিক্ষা। বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষায় বিনিয়োগ হলো শ্রেষ্ঠ বিনিয়োগ। তিনি সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা দেশ পরিচালনার দায়িত্বে এসে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন। আমরা সেই অনুযায়ী ২০১০ এর শিক্ষানীতিকে পুনঃপ্রচার করার উদ্যোগ নিয়েছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, সকল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান থাকতে হবে, প্রয়োজন অনুসারে বদলাতে হবে। গবেষণা যেন আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইউজিসির মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করাতে হবে। শিক্ষার্থীদের অযথা অপচয় বন্ধে আমরা চেয়েছি গুচ্ছ পদ্ধতি করতে। বঙ্গবন্ধু চেয়েছিলেন একমুখী শিক্ষা কিন্তু তা হয়ে গেছে বহুমুখী শিক্ষা।

আরও পড়ুন: জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৮

তিনি আরও বলেন, কথা বলবেন, ভুল ধরিয়ে দেবেন কিন্তু মিথ্যাচার নয়। সত্যতা যাচাই করে কথা বলবেন। যে কেউ মিথ্যাচার করলে তাতে কান দেওয়া যাবে না। সত্যের পথটা কঠিন। স্বাধীন বাংলাদেশে মিথ্যাচারের কোনো স্থান থাকতে পারে না।

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুরশেদুল কবীর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা