শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় দেশের রাজনীতিকেও স্মার্ট হতে হবে। প্রত্যেক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলকে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। মানুষ ও দেশ এটিই হবে সবার আগে। সেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা কোনোভাবেই রাজনীতির অংশ হতে পারে না। মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদ তৈরি স্মার্ট রাজনীতি হতে দিবে না। তাই যারা এখনো অপরাজনীতির চর্চা করেন, তাদেরও সঠিক রাজনীতিতে ফিরে আসতে হবে।

আরও পড়ুন: রাজশাহীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত বই ২৫ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল। তবে এখনো যারা বই পায়নি সে বিষয়টি তিনি খতিয়ে দেখা হবে। ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে। তাই যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে তাহলে ওয়েবসাইট থেকে শিক্ষকরা পড়াবেন।

তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে আমাদের সমস্ত সেবা, কাজ সেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে এগিয়ে যাবে। প্রতিটি মানুষ প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। প্রযুক্তি দিয়ে যত সেবা আছে সেই সমস্ত সেবাগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং সেই প্রযুক্তির কারণে যত স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে সেগুলো নিশ্চিত হবে। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট রাজনীতি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ হবে। কৃষি শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ প্রতিটি খাতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি!

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা