শিক্ষা

ঝরে পড়ছে অটোপাস শিক্ষার্থীরা

সান নিউজ ডেস্ক : দু-বছর আগে এসএসসিতে অটোপাস পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১৪ লাখ ৮৭ হাজার ২৩৯ জন। তারাই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সে হিসাবে ৩ লাখ ৪০ হাজার ৬৭৮ জন ফরম পূরণ করেনি। শতকরা হিসাবে এটি দাঁড়ায় ২৩ শতাংশ।

আরও পড়ুন : জেলহত্যা দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এই শিক্ষার্থীরা এখন কোথায়, সে তথ্য নেই কারও কাছে। ধারণা করা হচ্ছে, তারা লেখাপড়া ছেড়ে কর্মজীবনে প্রবেশ করেছে। এ হিসাবে তারা ঝরেই পড়েছে।

প্রতিবছর উচ্চ মাধ্যমিক স্তরে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয় তার চাইতে গড়ে তিন লক্ষাধিক কম শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এবারও তাই হয়েছে। সেজন্য করোনা মহামারিতে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা বেড়েছে, এটি বলা যাবে না।

অন্যদিকে, এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে ৬ নভেম্বর। পরীক্ষায় এবার অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী ১১ লাখ ৪৬ হাজার ৫৬১ জন। বাকিরা অনিয়মিত শিক্ষার্থী।

আরও পড়ুন : কলঙ্কময় জেলহত্যা দিবস

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলের পর সাধারণ বোর্ডের ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর কারিগরি বোর্ডের ভর্তি শুরু হয়। সে কারণে অনেকে সাধারণ বোর্ডে ভর্তি হলেও পরে কারিগরি শিক্ষা বোর্ডে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে থাকে। এছাড়া কেউ কেউ দেশের বাইরে পড়ালেখার জন্য চলে যায় বলে সেই সংখ্যাটা কম দেখায়।

এবার যে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আগে ফেল করা শিক্ষার্থী অনিয়মিত হিসেবে অংশ নিচ্ছে ৫৩ হাজার ৩১৭ জন। প্রাইভেটে ২৩২৬ জন আর ফল উন্নয়ন ১২০৩ জন।

আরও পড়ুন : ফের প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র

সর্বশেষ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৯৩ হাজার ৯২৩ জন। নিয়মিত যে পরীক্ষার্থীরা ছিল তাদের সঙ্গে দু-বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিল মোট ২৩ লাখ ১ হাজার ৪৬৯ জন। সে হিসাবে ৪ লাখ ৭ হাজার ৫৪৬ জনই ঝরে পড়েছিল। তাদের মধ্যে আবার নারী শিক্ষার্থী ছিল ২ লাখ ৫৫ হাজার ২৮০ জন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা