শিক্ষা

মানসিকতার পরিবর্তন দরকার

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বহু পেশার ক্ষেত্রে, বৃত্তির ক্ষেত্রে মানসিক দীনতা আছে। সেটি কাটিয়ে উঠতে হবে। এতে দক্ষ জনশক্তি তৈরি হবে। সেটি করতে পারলেই দেশে এবং দেশের বাইরে আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারব। এজন্য শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে হবে।’

আরও পড়ুন: একদিনেই সুস্থ প্রায় ৪ লাখ

শুক্রবার (২৮ অক্টোবর) কক্সবাজারে ‘পর্যটন শিল্পের সঙ্গে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের যোগসূত্র বৃদ্ধি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘পড়াশোনা শুধু ডিগ্রি আর সার্টিফিকেটের জন্য নয়, এটি হতে হবে মানুষকে তৈরি করে দেওয়ার জন্য। যাতে সে দক্ষ ও যোগ্য হিসেবে নিজের এবং দেশের জন্য অবদান রাখতে পারে।’

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করতে চাই। এর বিকল্প আমাদের হাতে নেই। এটি আমাদের করতেই হবে। এটি শুধু আমাদের স্বার্থে করব, তা নয়; কোভিড-উত্তর পৃথিবীর জন্যও প্রয়োজন।’

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীজানুর রহমান।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

তিনি মূল প্রবন্ধে বলেন, ‘যেকোনো কিছু ব্র্যান্ডিং করতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়। না হলে সেটি কোনো কাজে আসে না। টার্গেট গোল ঠিক করে সেটি নিয়ে এগোলে ব্র্যান্ডিং খুবই কার্যকর হয়।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা