শীর্ষে রাজশাহী কলেজ
শিক্ষা

শীর্ষে রাজশাহী কলেজ

সান নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ র‌্যাংকিং ২০১৮-এর নির্বাচিত সেরা ৭৬টি কলেজের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ (৭০.৫৪ পয়েন্ট পেয়ে) শীর্ষে রয়েছে।

আরও পড়ুন: ৬ লাখের বেশি শিশু পেল করোনার টিকা

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেটে হলে এ ফলাফল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম বক্তব্য দেন।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র‌্যাংকিং এর জন্য আবেদন করে। পরে র‌্যাংকিংয়ের ৩১টি ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ শিক্ষক/কর্মকর্তারা চূড়ান্ত ওই তালিকা তৈরি করেছেন।

তালিকায় জাতীয় পর্যায়ে আটটি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে কলেজ র‍্যাংকিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রণোদনা দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা