‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার
শিক্ষা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়নের কারণ ও নিরসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

সোমবার (৫ সেপ্টেম্বর ) সকালে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ।

আরও পড়ুন : দিল্লিতে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেমিনারের আহ্বায়ক ড. আব্দুল কাইয়ূম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বর্তমানে বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক সংকটে রয়েছে।

কোভিড-১৯ মোকাবেলা করতে গিয়ে অর্থনৈতিক সংকট আরও ঘনিভূত হয়েছে। আমাদের নিজেদের আরও সংযত হতে হবে, একই সঙ্গে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তবেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

আরও পড়ুন : কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনব না

এ ধরণের সেমিনারের মাধ্যমে মুদ্রাস্ফীতি ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা