অসুস্থ ছাত্রের সহায়তার হাত বাড়ালেন বঙ্গবন্ধু হল কর্তৃপক্ষ
শিক্ষা

অসুস্থ ছাত্রের সহায়তার হাত বাড়ালেন বঙ্গবন্ধু হল কর্তৃপক্ষ

আদিল সরকার, ইবি : শারীরিক অসুস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : চা শ্রমিকদের ঘর দেবেন প্রধানমন্ত্রী

শনিবার (৩ সেপ্টেম্বর) ওই শিক্ষার্থীকে এ সহায়তা প্রদান করা হয়। অসুস্থ মোস্তাকিম রাজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাষ্টার্সের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।

জানা যায়, ২০০৫ সাল থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন মোস্তাকিম রাজ। সম্প্রতি তার পা ক্রমশই শক্তিহীন ও চিকন হয়ে উঠছে। চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের বেলোরে যাওয়ার পরামর্শ দেয় চিকিৎসক। আর্থিক অস্বচ্ছতার কারণে উন্নত চিকিৎসা নিতে পারছেন না তিনি৷ তার বাড়ি জয়পুরহাট জেলায়। তার বাবা একজন দিনমজুর ও তার পরিবারে তিনি সহ দুটি বোন রয়েছেন।

এদিকে তার অসুস্থতার বিষয়ে অবগত হলে তাৎক্ষণিক হল থেকে সহায়তা প্রদান করেন কর্তৃপক্ষ। সেই সাথে তার হলের সকল প্রকার খরচ মওকুফ করার বিষয় নিশ্চিত করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। একইসাথে ওই শিক্ষার্থীর ডাইনিংয়ে খাবারের সকল খরচ নিজে বহন করবেন বলেও জানান অধ্যাপক ড. আরফিন। হল কর্তৃপক্ষের এমন সহায়তায় আনন্দ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন : সীমান্তে আরাকান আর্মির সংঘর্ষে নিহত ১৯

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, 'ছেলেটির উন্নত চিকিৎসার জন্য আমরা ইতোমধ্যে হল থেকে সহায়তা করেছি। তার জন্য যতটুকু করা দরকার আমরা করবো। আশা করছি সকলের সহযোগিতায় সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে তার সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ড. আরফিন।'

তাকে সহায়তা প্রদানের নম্বর ০১৭৪১-৩২০৮২৫ (নগদ, রকেট) ০১৫১৭১৯২০৪২ (বিকাশ)

মোস্তাকিম রাজ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা