ছবি: সংগৃহীত
শিক্ষা

হোয়াটসঅ্যাপে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম

সান নিউজ ডেস্ক: এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলবে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ। এ জন্য সারাদেশে প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকদের নিজ নিজ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (মনিটরিং ও মূল্যায়ন) ড. উত্তম কুমার দাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বলা হয়েছে, শিক্ষার সার্বিক মান ও বিদ্যালয়ে শিক্ষা উপযোগী পরিবেশ বজায় রাখার স্বার্থে মনিটরিং ও মূল্যায়ন বিভাগের সকল কর্মকর্তাকে সারা দেশে বিদ্যালয় চলাকালীন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সংযুক্ত থেকে শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনা প্রদান করেছেন।

আরও পড়ুন: চা পানেই বাড়বে আয়ু!

আরও বলা হয়েছে, অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তারা অনলাইন হোয়াটসঅ্যাপে বিদ্যালয় পরিদর্শন করবেন। এ কার্যক্রমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ সার্বিক সহযোগিতা এবং চাহিত তথ্যাদি প্রদান করতে হবে।

এতে আরও বলা হয়েছে, অনলাইন পরিদর্শন কার্যক্রম হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা হবে। এর জন্য সারাদেশে প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকগণ নিজ নিজ স্মার্ট ফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষক বরাবর প্রেরিত মোবাইল ডাটার মাধ্যমে স্কুল চলাকালীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে চাহিত তথ্যাদি প্রদান করতে হবে।

আরও পড়ুন: শালীনতা কি নারীর পোশাকের মধ্যেই সীমাবদ্ধ?

নির্দেশনায় ডিপিই আরও বলছে, অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের সকল কর্মকর্তার ফোন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে হবে। স্কুল চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপে কোনো কর্মকর্তা ফোন করলে ফোন রিসিভ করতে হবে। কোন কারণে ফোন রিসিভ করতে না পারলে কল ব্যাক করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে আবশ্যিকভাবে কর্মস্থলে পরিচয়পত্র (আইডি কার্ড) সাথে রাখতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক মনিটরিং ও মূল্যায়ন বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা