শিক্ষা

রাবিতে ডীনস অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশেষ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ কলা অনুষদের বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে ডীনস অ্যাওয়ার্ড ২০২০ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চীনে ভূমিকম্পে নিহত ৭

সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন, দর্শন বিভাগের উর্মি সারোয়ার ও মোসা. সাদিয়া আফরোজ রুশি, ইতিহাস বিভাগের মোছা. আদিলা আক্তার নিপা, ইংরেজি বিভাগের মো. ঈশান শাহরিয়ার , বাংলা বিভাগের মোছা. সেতু খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. নূর হোসেন, তামজিদা সুলতানা ও আহসান উল্লাহ , আরবী বিভাগের মুহা. আবু ইউসুফ আলী ,ইসলামিক স্টাডিজ বিভাগের আবু রাসেল সিদ্দীকি ও শেখ ছাইফুল্লাহ জিহাদী, সঙ্গীত বিভাগের রিফাহ্ নানজীবা প্রমা , নাট্যকলা বিভাগের প্রিয়াংকা সেন মৌ , ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগের মোছা. সোহাগী খাতুন , সংস্কৃত বিভাগের এলিনা আক্তার লুসি এবং উর্দু বিভাগের সুরাইয়া পারভীন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, কৃতি শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাদের পাশাপাশি অন্যদেরও আগামীতে আরো বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করবে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা হবেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নেওয়ার কুশলী কারিগর। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম সমৃদ্ধ ও মর্যাদা সম্পন্ন রাষ্ট্রে উন্নীত করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য সারথী হবে বলেও তিনি উল্লেখ করেন। এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের সার্বিক সাফল্য প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. ফজলুল হকে। বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি ক্রেস্ট, সনদপত্র এবং ৫ হাজার টাকা প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা