সুইস ব্যাংক নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্য অসত্য
জাতীয়

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বক্তব্য অসত্য

সান নিউজ ডেস্ক: সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের বিষয়ে সুইজারল্যান্ড কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকার কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে দেশটির রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন, সেটাকে সত্য নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আরও পড়ুন: শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

বৃহস্পতিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ড. আব্দুল মোমেন বলেন, ‘তিনি (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড) অসত্য কথা বলেছেন। আমাকে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব বলেছেন। তারা আগেও আমাকে বলেছেন, তারা চেয়েছেন (সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে তথ্য)। তারা (সুইজারল্যান্ড) কোনো উত্তর দেননি। আমি বলেছি, আপনি এটি জানিয়ে দেন জনগণকে। কারণ এভাবে অসত্য কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।’

আরও পড়ুন: সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গভর্নর সাহেব আগে বিবৃতি দিক। আমরা সেগুলো জানি। কিংবা অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিক। এরপর বলবো।

প্রসঙ্গত, এর আগে বুধবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিকাব টক’-এ নাথালি চুয়ার্ড বলেন, সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি। সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়। এ বিষয়ে অনেক ভুল ধারণা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা