শিক্ষা

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক শ্রেণিতে ভর্তির পরীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে ৯০ বিদেশি যোদ্ধা নিহত

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুন্নেছা নূন স্কুল অ‌্যান্ড কলেজ, ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ‌্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ‌্যান্ড কলেজ।

সাত কলেজে ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত।

আরও পড়ুন: শুক্রবার কোথায় কখন লোডশেডিং

এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। এসব কলেজগুলোর বিজ্ঞান ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা