শিক্ষা
সাত কলেজের স্নাতক 

১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা মে মাসে

সান নিউজ ডেস্ক: আগামী বছরের মে মাসেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিদেশিদের বিষয় নয়

মূলত সেশনজট ও করোনার বন্ধের ফলে সৃষ্ট দীর্ঘসূত্রিতা কাটাতেই দ্রুত সেশন শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী গত মাসেই ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। এখন নিয়মিত তাদের ক্লাস-পরীক্ষা চলমান রয়েছে। ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশের ছুটির আগেই এসব শিক্ষার্থীদের প্রথম ইনকোর্স পরীক্ষা এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর টেস্ট পরীক্ষা নিয়ে ২০২৩ সালের মে মাসেই চূড়ান্ত পরীক্ষার আয়োজন করা হবে। বিভাগগুলোতে শিক্ষকদের মাধ্যমে আমরা নির্দেশনা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছি। নির্ধারিত সময়ের আগেই তাদের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সব শিক্ষার্থীকে পড়াশোনায় মনোযোগী হওয়া জরুরি। কেননা নানা কারণেই এই শিক্ষাবর্ষের সেশন শুরুর নির্ধারিত সময় কিছুটা বিলম্বিত হয়েছে। সেজন্য দ্রুতই তাদের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার মাধ্যমে বিষয়টি সমন্বয় করা হবে।

আরও পড়ুন: ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে

এছাড়াও স্নাতক ১ম বর্ষের এসব শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে কড়াকড়ি আরোপ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতে হবে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

তিনি বলেন, যেসব শিক্ষার্থীর ক্লাসের উপস্থিতি ৬০-৭৪ শতাংশের মধ্যে থাকবে সে সকল শিক্ষার্থী ‘নন-কলেজিয়েট’ হিসাবে গণ্য হবেন। তারা পরীক্ষার ফরম পূরণ করতে হলে ‘নন-কলেজিয়েট’ ফিস দিতে হবে। আর যে সব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশ এর কম থাকবে তারা ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবেন। এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাই শুরু থেকেই নিয়মিত ক্লাস ও ইনকোর্স পরীক্ষায় অংশ নিতে হবে। পরবর্তীতে কোন ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। উপস্থিতির উপর ভিত্তি করে যদি কেউ পরীক্ষায় বসার উপযোগী না হয় তাকে কোনোভাবেই চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা