থাইল্যান্ড গেলেন বাংলাদেশের আট শিক্ষার্থী
শিক্ষা
‘সিডস ফর দ্য ফিউচার'

থাইল্যান্ড গেলেন বাংলাদেশের আট শিক্ষার্থী

সান নিউজ ডেস্ক : ‘সিডস ফর দ্য ফিউচার’- এর এশিয়া প্যাসিফিক রাউন্ডে অংশ নিতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২, বাংলাদেশ’ রাউন্ডের বিজয়ীরা। তাঁরা আগামী দশ দিন থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘সিডস ফর দ্য ফিউচার’- এর পরবর্তী রাউন্ডে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও ১০ টি দেশের পাশাপাশি আসিয়ান ফাউন্ডেশন এবং আইটিইউ থেকে আগত অন্যান্য ১১২ জন প্রতিযোগীর সাথে অংশ নেবেন।

আরও পড়ুন : কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

এ বছর এপ্রিল মাসে ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরু হয় যেখানে প্রায় ১০০০ ছাত্র-ছাত্রী অংশ নেয় এবং জুলাই মাসে ৯ জনকে বাংলাদেশ পর্বের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড হিসেবে আসিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় থাইল্যান্ডে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক রাউন্ডের আয়োজন করা হচ্ছে যা আগামীকাল পার্ক হায়াত, ব্যাংকক বিজনেস সেন্টারে উদ্বোধন করা হবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, এমপি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট সাইমন লিন; হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং ঝেংজুন ও আসিয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইয়াং মি ইং; ইউনেস্কোর এডুকেশনাল ইনোভেশন ও স্কিল ডেভেলপমেন্টের সেকশন প্রধান লিবিং ওয়াং সহ আরও অনেকে।

আরও পড়ুন : আলজেরিয়ার ভয়াবহ দাবানলে নিহত ২৬

এই আঞ্চলিক রাউন্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে কালচারাল ট্যুর, বিভিন্ন বিষয়ে নানাধরনের কর্মশালা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে নলেজ শেয়ারিং সেশন। এইসব আয়োজনের মূল বিষয়বস্তু হিসেবে থাকবে ডিজিটাল উদ্ভাবন, মেটাভার্স, সাসটেইনিবিলিটি এবং নেতৃত্ব গুণাবলী অর্জন।

আরও পড়ুন : রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

এছাড়াও তাঁরা থাইল্যান্ডে অবস্থিত জাতিসংঘ কার্যালয় এবং হুয়াওয়ে ওপেন ল্যাব পরিদর্শন করার সুযোগ পাবেন। সব মিলিয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা, মুক্তচিন্তা, আইসিটি স্কিল এবং নেতৃত্ব দেয়ার ক্ষমতার উপর ভিত্তি করে ৩০জন বিজয়ী নির্বাচিত করা হবে যারা আগামী ২৯ আগস্ট সিঙ্গাপুরে ‘টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে’ অংশ নেয়ার সুযোগ পাবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা