শিক্ষা

গল্প-আড্ডায় বর্ষপূর্তি উদযাপন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির

মোঃ দেলোয়ার হোসেন: সবার জন্য সুশিক্ষা নিশ্চিত করার ব্রত নিয়ে যাত্রা শুরু করা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পার করছে প্রতিষ্ঠার আঠারো বছর। দেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষার মান নিশ্চিত করা, সবচেয়ে কম খরচ, দেশের কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন সৃষ্টি করে পাঠদান করে আসছে বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হলো আরও দুই বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) কৃষিবিদ ইনস্টিটিউটশনে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে মিলনমেলার আয়োজন করে। পুরনো দিনের স্মৃতিচারণ, বন্ধু-বান্ধবদের চিরচেনা আড্ডা, গান, গল্পে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

সকলেই ফিরে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাটানো সোনালী সময়ে। প্রাক্তনদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ও বাড়তি মাত্রা যোগ করে অনুষ্ঠানে।

মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের সাড়া জাগানো ব্যান্ড চিরকুটসহ প্রখ্যাত সংগীতশিল্পী তনু চৌধুরী, দিপেন মহাজনসহ অন্যরা।

আরও পড়ুন: বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

শিক্ষার্থী, শিক্ষকসহ অতিথিরা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত ঈদ পুনর্মিলনীতে শিক্ষার্থীদের প্রধান আকর্ষণ ছিল র‌্যাফেল-ড্র, যার প্রথম পুরস্কার একটি ব্রান্ড নিউ মোটরবাইক। এছাড়াও আরো ১৪টি উল্ল্যেখযোগ্য পুরস্কার ছিল।

অনুষ্ঠানের প্রথমাংশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ইকবাল আনোয়ার সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা