শিক্ষা

বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ 

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ। সেই সাথে একটি নির্দিষ্ট সময় জুড়ে দেওয়া হয়েছে তাদের।

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

এ সময়ে না বের হলে আইনানুগ ব্যবস্থার কথাও জানানো হয়েছে। সংশ্লিষ্ট হল প্রভোস্টদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় স্নাতকোত্তর শেষ হওয়া ও বহিরাগতদের কেউ হলে অবস্থান করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী স্ব-স্ব হলে জরুরি বিজ্ঞপ্তি দেয় হল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

সরজমিনে দেখা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বহিরাগত কোন শিক্ষার্থী অবস্থান করলে আগামী ১ আগস্টের মধ্যে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ দেয়া রয়েছে। এদিকে একই নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে। যেখানে ২৮ তারিখের মধ্যে বহিরাগত শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়।

হল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে শুধুমাত্র প্রজ্ঞাপন টানানোর মধ্য দিয়েই কর্তৃপক্ষের দায়িত্ব শেষ করার বিষয়ে আশঙ্কা করছেন তারা৷ তবে হলসমূহে মাদকসহ অপরাধমূলক কাজের নিয়ন্ত্রণ করতে এ জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। এছাড়া কোন শিক্ষার্থী নোটিশ না মানলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পদ্মা সেতুর পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

এছাড়া হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, হলে কোনভাবেই অনিবন্ধিতদের থাকার সুযোগ নেই। প্রভোস্টদের মতামতের ভিত্তিতে আমরা বহিরাগতদের নেমে যাওয়ার নোটিশ দিয়েছি। নির্দিষ্ট সময় শেষে হল কর্তৃপক্ষ স্ব স্ব হলে অভিযান চালাবে। বহিরাগতদের হলে পেলে আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা