সংগৃহীত ছবি
শিক্ষা

ইবিতে সায়েন্স ক্লাবের ২য় বর্ষপূর্তি পালন

জিসান নজরুল, ইবি : নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে কেক কাটা, কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন : ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি ইসমাতুল লিভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী ও বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির উপদেষ্টা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক উপস্থিত ছিলেন। সংগঠনটির দপ্তর সম্পাদক আফরা আনজুম জেনিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি (টেকনিক্যাল) সাজ্জাদ হোসেন সৈকত, সহ-সভাপতি (এক্টিভিটি) নাঈমুল ফারাবী, কোষাধ্যক্ষ সরোয়ার হোসেন সাকিব, সাংগঠনিক সম্পাদক মোবাশশির আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসাইনসহ সংগঠনের অর্ধ শতাধিক সদস্য।

আরও পড়ুন : হর্ন বাজালে জরিমানা

অনুষ্ঠানে আয়োজিত বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, এপ্লাইড নিউট্রিশন ফুড টেকনোলজি বিভাগের আইয়ুর সরকার, জিওগ্রাফি এন্ড ইনভায়রনমেন্ট বিভাগের সুব্রত কর্মকার ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার স্বাধীন। পরে তাদেরকে বিজয়ী পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহজাহান আলী বলেন, মেধা বিকাশে ও দক্ষতা প্রকাশে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এক ও অনন্য সংগঠন। এছাড়াও তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা